• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৩
অ+
অ-
ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে (সিএমএম) মানববন্ধন করছেন গ্রাহকদের একাংশ। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বাংলাদেশ ইকমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রাসেল ও তার স্ত্রীকে মুক্তি দিলে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন বলে আশা করছেন। সরকারের কাছে তাদের দাবি, রাসেল ও তার স্ত্রীকে যেন জামিনে মুক্তি দেওয়া হয়।

আজ তিন দিনের রিমান্ড শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালতে হাজির করা হবে। এর আগে ১৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির দিনও গ্রাহকদের একাংশ রাসেলের মুক্তির দাবি জানিয়েছিলেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এই মামলা হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‍্যাব। 

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও ইভ্যালি তা দেয়নি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করেছে। সিইও রাসেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সঙ্গে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে বলে এজাহার সূত্রে জানা যায়।

টিএইচ/এইচকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইভ্যালিমানববন্ধন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান