বিজ্ঞাপন

মোবাইল নিতে না পেরে পায়ে গুলি করল ছিনতাইকারীরা

মোবাইল নিতে না পেরে পায়ে গুলি করল ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে ছিনতাইকারীর গুলিতে মো. নূরনবী (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০টা ১০ মিনিটে নূরনবীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

আহতের মামা মো. আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাগ্নে রাতে বাসা থেকে বের হয়ে কাঁচপুর ব্রিজের নিচে আসে। সেখানে ছিনতাইকারীরা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে গেলে ভাগ্নে বাধা দেয়। এতে তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।  

তিনি আরও জানান, আহত নূরনবীর বাসা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আর্টি অব্দি কলোনিতে। তিনি মো. আলমগীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্ট বলেন, এখানে নূরনবীর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এইচকে

বিজ্ঞাপন