• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাদুঘরের ক্ষতি করলে জেল-জরিমানা রেখে সংসদে বিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২১, ১১:৫৪
অ+
অ-
জাদুঘরের ক্ষতি করলে জেল-জরিমানা রেখে সংসদে বিল

জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সংসদে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, জাদুঘরের অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, নষ্ট, পরিবর্তন বা ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে জাদুঘরের কিউরেটর পদ ছিল না। নতুন খসড়ায় সহকারী কিউরেটর পদেরও প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বিলে বলা হয়েছে, কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে। জাদুঘরের পরিচালনায় সংস্কৃতিমন্ত্রী/প্রতিমন্ত্রীকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদের প্রস্তাব করা হয়েছে। জাদুঘরের মহাপরিচালক সরকার নিয়োগ করবে বলে বিলে বলা হয়েছে।

খসড়া আইনে ‘ভার্চুয়াল জাদুঘর’ করার বিধান রাখা হয়েছে। এছাড়া দেশের বাইরে এবং ঢাকার বাইরে প্রদর্শনীর করার বিধানও রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় ও জেলা শহর ছাড়া যেকোনো জায়গায় শাখা জাদুঘর, বিষয়ভিত্তিক জাদুঘর, স্মৃতি জাদুঘর, সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মহাফেজখানা স্থাপন ও নিয়ন্ত্রণ করতে পারবে।

বিজ্ঞাপন

এইউএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

স্পিকারজাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ