• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সব সিটির বাসেই হাফ ভাড়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৬
অ+
অ-
সব সিটির বাসেই হাফ ভাড়া

ঢাকা-চট্টগ্রামের মতো দেশের অন্য মেট্রোপলিটন ও জেলা শহরে ‘সিটি সার্ভিস’ থাকলে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। এক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজ্ঞাপন

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, হাফ ভাড়া শুধু সিটি সার্ভিসে কার্যকর হবে। কোনো অবস্থাতেই আন্তঃজেলা বা দূরপাল্লার বাসে কার্যকর হবে না। গ্রামের ছাত্রদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে সারা দেশের সিটির মধ্যে হাফ ভাড়া কার্যকর হবে, এর বাইরে নয়।

এনায়েত উল্যাহ বলেন, আমরা আশা করি এ ঘোষণার পর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে। তারা পড়ালেখায় মনোযোগী হবে।

বিজ্ঞাপন

ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামসহ দেশের অন্য জায়গায়ও বাস মালিক সমিতি শর্ত আরোপ করেছে। শর্তগুলোও প্রায় একই রকম।

ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন।

ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু মহানগর ও শহর এলাকায় কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে সারা দেশে হাফ ভাড়া নিশ্চিত করা, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

কেএম/এসএসএইচ/জেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরছাত্র আন্দোলনগণপরিবহন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী