• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯
অ+
অ-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা 

আগামীকাল ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে র‌্যাব। 

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিতে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।

র‌্যাব মহাপরিচালক বলেন, সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছি। সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা সারা দেশে শহীদ মিনার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। 

বিজ্ঞাপন

Dhaka Post

শহীদ মিনারে শ্রদ্ধা জানতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, নারীরা যাতে ইভটিজিংয়ের শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব।

ভার্চুয়াল জগতে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে নজরদারির বিষয়ে র‌্যাবের ডিজি বলেন, আমাদের চৌকস সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়া র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের স্ব স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করাসহ সাইবার মনিটরিং করছেন। 

সারা দেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের ০১৭৭৭৭২০০২৯ এই নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি।

বিজ্ঞাপন

২১ ফেব্রুয়ারি এলেই শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটে। এবার এ ধরনের কোনো আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, এ ধরনের ঘটনার আশঙ্কা নেই। সুনির্দিষ্ট হুমকিও নেই। তবে র‌্যাব সতর্ক রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে গত ১৮ তারিখ থেকেই সক্রিয় রয়েছে র‌্যাব।

জেইউ/এনএফ/জেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫