00:00
00:00
রেলের কয়লা ইঞ্জিন এখন ইতিহাস
সৈয়দপুর রেল কারখানার প্রবেশ মুখে চোখে পড়বে বাংলাদেশে আসা প্রথম কয়লাচালিত লোকোমোটিভ বা ইঞ্জিনের। ইংল্যান্ডের ভলকান কোম্পানির তৈরি এই ইঞ্জিনসহ একই ধরনের তিনটি ইঞ্জিনের ঠাঁই হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রদর্শনী ইয়ার্ডে। কারখানার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়কের অফিসের সামনে সবুজ ঘাসের ওপর রাখা আছে ব্রিটিশ আমলের কয়লাচালিত এসব ইঞ্জিন। রেলের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই ইঞ্জিনগুলো।