00:00
00:00
চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও খাবেন না শাহীন
আবারও চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শাহীন আলম।রোববার (১৭ জুলাই) ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৯টা থেকে তিনি অনশন শুরু করেন। সরকারিভাবে যতক্ষণ না তিনি একটা চাকরির নিশ্চয়তা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/129153