00:00
00:00
অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অনিশ্চিত মিমের
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভ্যানচালক বাবার মেয়ে মিম আক্তার এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন। ভ্যানচালক বাবা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে তাকে ভর্তি করেছেন। তবে আগামী দিনগুলো কিভাবে পার করবেন এমনই আশঙ্কায় দিন কাটছে তাদের।