00:00
00:00
পর্যটকে মুখর কুয়াকাটা, হোটেল না পেয়ে বাস-বাসাবাড়িতে রাত্রিযাপন
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে অতিরিক্ত পর্যটকের চাপে আবাসিক হোটেলে কক্ষ সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর টানা ৫ দিনের সরকারি ছুটিতে তীর ধারণের ঠাঁই নেই। আবাসিক হোটেলে কক্ষ না পেয়ে আশপাশের বাসাবাড়ি ও বাসে রাত্রিযাপন করতে হচ্ছে পর্যটকদের।