00:00
00:00
নাটোরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।