00:00
00:00
মাদক সেবন নিয়ে বিরোধ, চার বন্ধু মিলে খুন করে শান্তকে
ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় সারোয়ার রহমান শান্ত (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. শফিকুল ইসলাম।