00:00
00:00
কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের তরুণ-তরুণীরা
পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশে চাকরি করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো নারী-পুরুষ। স্থানীয় বেকার যুবকরাও প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন।