00:00
00:00
ওস্তাদের মাইর শেষ রাইতে: পলাশ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ঘোর সমর্থক। ছোটবেলা থেকেই পেলে-রোনালদো-রবার্তো কার্লোসদের দলটির জন্য গলা ফাটান তিনি। সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এবারের বিশ্বকাপে শেষ ষোল নিশ্চিত করেছে পলাশের প্রিয় দল ব্রাজিল। ফলে সারাবিশ্বের ব্রাজিলভক্তদের মতো দারুণ উচ্ছ্বসিত ‘কাবিলা’খ্যাত এই তারকাও।