• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘সরকারের লাগামহীন দুর্নীতির কারণে বিদ্যুতে বিপর্যয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২২, ১৯:২৬
অ+
অ-
‘সরকারের লাগামহীন দুর্নীতির কারণে বিদ্যুতে বিপর্যয়’

‘সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জ্বালানি-বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমে এসেছে’— বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিজ্ঞাপন

রোববার (৩১ জুলাই) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।

ইউনুছ আহমাদ বলেন, ‘রেন্টাল ও কুইক রেন্টালের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মূলত এই সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।’

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘অন্যথায় জনগণের রুদ্ররোষে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হতে পারে।’

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান ও মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

এএইচআর/আরএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিসরকারলোডশেডিং

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার