বিজ্ঞাপন

বিএনপি নেতা জহুরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার

অ+
অ-
বিএনপি নেতা জহুরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা জহুরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ আগস্ট) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

টিপু জানান, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-শিশু বিষয়ক সম্পাদক ও শাহাজানপুর উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এএইচআর/এসকেডি

বিজ্ঞাপন