• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথা বলছেন আ.লীগ নেতারা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৩, ১৬:৪০
অ+
অ-
পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথা বলছেন আ.লীগ নেতারা : মির্জা ফখরুল
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল/ ছবি : ঢাকা পোস্ট

ক্ষমতা থেকে পতনের ভয়ে আওয়ামী লীগ নেতারা অসংলগ্ন কথাবার্তা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পতন যখন স্পষ্ট হয় তখন মানুষ এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে।  

‌‘আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর অনেক কথার আমরা জবাব দিই না। কারণ তিনি কখন কী বলেন এটা জনগণ বোঝতে পারে না। তিনি কখন কী লক্ষ্যে বলেন, কী কারণে বলেন এটা কেউ বোঝতে পারে না। তাই এসব কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কাজেই এটা প্রমাণ হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন : পুলিশ-আমলার ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে আ.লীগ : ফখরুল

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা কিছুদিন আগে বলতেন, আমরা (বিএনপি) নাকি রাস্তায় দাঁড়াতে পারি না। আমাদের নাকি কোমর নেই। এখন এতো অস্থির হয়ে গেছেন যে, সব রকম শক্তি প্রয়োগ করে জনগণের উপর অত্যাচার-নিপীড়ন করছেন, আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে সরকারের এখন পায়ের তলার মাটি নেই। সরকার প্রমাণ করেছে, ভয় পেয়েছে। তারা অত্যন্ত ভীতু হয়ে এখন আমাদের ওপর আক্রমণ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আহমদ আজম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির