• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

টানা ১৫ বার বাজেট প্রস্তাবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ জুন ২০২৩, ০৩:১৯
অ+
অ-
টানা ১৫ বার বাজেট প্রস্তাবে আওয়ামী লীগ

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৫ বার আর মোট ২৪ বারের মতো বাজেট উত্থাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আর ২০২৩ সালে শেখ হাসিনা সরকারের ৭ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাজেটের আকার ছাড়িয়েছে লাখ কোটি টাকার গণ্ডি। আর এবার বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে ৭ লাখ কোটি টাকা।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) টানা ১৫ বারের মতো দেশের উন্নয়ন-অগ্রগতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে।

২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে এবার সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৭ লাখ কোটি টাকার গণ্ডি।

বিজ্ঞাপন

আরও পড়ুন : বাজেটের অর্থ ছাড়ের নতুন নির্দেশনা

নবম জাতীয় সংসদের শেষ বাজেট ২০১৩-১৪ অর্থবছরেই ২ লাখ ২২ হাজার কোটি টাকা ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে, ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ কোটি টাকার ওপরে বাজেট প্রস্তাব করা হয়।

২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখা হয়। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে ৩ লাখ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয় ২০১৬-১৭ অর্থবছরে।

বিজ্ঞাপন

বর্তমান ক্ষমতাসীন দলটি গত মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯-এ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট দেয়। বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থবছরে দেওয়া বাজেট ছাড়িয়ে যায় ৫ লাখ কোটি টাকার গণ্ডি। ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ছিল। সংশোধনে তা ৫ লাখ ৩৮ হাজার ৯৮০ কোটি টাকায় নেমে এসেছিল।

আরও পড়ুন : বয়স্ক-বিধবা ভাতা বাড়ছে, বাড়ছে সামাজিক সুরক্ষার বরাদ্দও

২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি করে ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছিল জাতীয় সংসদে। সেই ধারাবাহিকতা রেখে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেটের (২০২৩-২৪ অর্থবছর) আকার হতে যাচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকা।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজেটআওয়ামী লীগজাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ