• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সমাবেশের অনুমতি পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৩, ০০:২৮
অ+
অ-
সমাবেশের অনুমতি পেল জামায়াত

একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী দল জামায়াত ইসলামীকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরে প্রচার সম্পাদক আতাউর রহমান।

তিনি জানান, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার জন্য লিখিত নয় মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারেন।

বিজ্ঞাপন

কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। 

জেইউ/এএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত