• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হামলাকারীরা আ.লীগের কর্মী হওয়ায় তদন্ত হচ্ছে না : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৩, ১৩:০৮
অ+
অ-
হামলাকারীরা আ.লীগের কর্মী হওয়ায় তদন্ত হচ্ছে না : হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, গতকাল (বুধবার) যারা আমাদের ওপর আক্রমণ করেছিল তাদের নাম-ঠিকানাসহ বনানী থানা ও নির্বাচন কমিশনারের অফিসে জমা দিয়েছি। থানা থেকে তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা করা হয়নি। কারণ যারা হামলা করেছে তারা ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কর্মী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, গতকাল আমরা নির্বাচনী প্রচারণার জন্য মহাখালী সাততলা বস্তিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা আক্রমণের শিকার হয়েছি। আজ ভাষানটেকে প্রচারণা করতে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখানে কেউ কোনো বাধা দেয়নি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণার কাজ করেছে। এমনকি আমরা আজ পুলিশি নিরাপত্তা পেয়েছি।

উল্লেখ্য, গতকাল মহাখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন হিরো আলম। 

বিজ্ঞাপন

অভিযোগে তিনি বলেন, মহাখালীর সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বস্তির গেটে আমাদের জানায় আমরা সেখানে প্রবেশ করতে পারব না। কারণ হিসেবে তারা জানায়, সেখানে তারা মোহাম্মদ এ আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের প্রচার-প্রচারণা চালাবে। এরপর আমরা সেখানে প্রবেশ করতে চাইলে সেখানকার নারীরা আমাদের গায়ে হাত তোলে। আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারা আমাদের ইট ছুড়েছে, জুতা মেরেছে ও গায়ে হাত তুলেছে।

ওএফএ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হিরো আলমনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’