• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আ.লীগের দোহাইয়ে নোঙর প্রতীকে আপত্তি জাপার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৩, ১২:৩৯
অ+
অ-
আ.লীগের দোহাইয়ে নোঙর প্রতীকে আপত্তি জাপার 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া ‘নোঙর’ প্রতীকে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি। দলটি বলছে, ‘লাঙল’ প্রতীকের সঙ্গে সাদৃশ্য রয়েছে ‘নোঙর’ প্রতীকের। 

বিজ্ঞাপন

রোববার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

চিঠিতে জাপা জানিয়েছে, পত্রিকায় জানতে পারলাম- নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে, ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙর’ প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ, ‘নোঙর’ ও ‘লাঙল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তঃমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।

ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

চিঠিতে দলটি আরও জানিয়েছে, উদাহরণ হিসেবে জানাতে চাই একসময় একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দলটি চিঠিতে আরও উল্লেখ করেছে, নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত ‘নোঙর’ প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এর আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে সাদৃশ্য হওয়ায় জাহাজ প্রতীকে আপত্তি জানায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের আপত্তির প্রেক্ষিতে প্রতীক তালিকা থেকে জাহাজকে বাদ দেয় ইসি।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় পার্টিআওয়ামী লীগনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ