• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৩, ১২:২৪
অ+
অ-
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
ফাইল ছবি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা রয়েছে। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। 

বিজ্ঞাপন

এএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার