• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

৬ দিনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৩, ১৩:১৪
অ+
অ-
৬ দিনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও বিরোধীদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম রোডমার্চ থেকে এই কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে থাকছে আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে সমাবেশে ও মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন। যার লক্ষে ইতোমধ্যে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ।

আরও পড়ুন

ঢাকা মহানগর বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
‘ক্ষমতা হারানোর ভয়ে আ.লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে’

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, সরকাররে পদত্যাগের এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আজ সকাল ৯টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফলিং স্টেশন থেকে রোড়মার্চ শুরু হয়েছে। ১৫৫ কিলোমিটারের এই রোড়মার্চ চট্টগ্রাম কাজরি দউেরী গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করতে পারেন।  

এএইচআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু