বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতাদের ঘুম ভাঙেনি, সতর্ক পাহারায় পুলিশ

আওয়ামী লীগ নেতাদের ঘুম ভাঙেনি, সতর্ক পাহারায় পুলিশ

সকাল ৯টা বাজলেও আওয়ামী লীগ নেতাদের কোথাও দেখা যায়নি। তবে, দলের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান করছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি। তবে, কার্যালয়টির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে বসে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, সকাল ৯টার দিকেও ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া, পুলিশ সদস্যরা সেখানে সতর্ক অবস্থায় আছেন।

dhakapost
 
শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধের ডাক দেন। বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

তবে, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে সতর্কভাবে অবস্থান করার কথা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের। কিন্তু সকাল ৯টা পর্যন্ত আওয়ামী লীগের দুই কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। 

এমএসআই/এমএ