• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সারা দেশে সবজি বিক্রি শুরু করেছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩, ১৯:৪৯
অ+
অ-
সারা দেশে সবজি বিক্রি শুরু করেছে ছাত্রলীগ
ছাত্রলীগ কর্মীদের সবজি বিতরণ/ফাইল ছবি

দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের পাশাপাশি সবগুলো শহর-বন্দরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রির মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ-মাদ্রাসা-স্কুলে পড়া ছাত্রলীগের কর্মীরা ক্লাস-পরীক্ষা শেষে পাড়া-মহল্লায়, এবং মেডিকেল কলেজ- ইঞ্জিনিয়ারিং-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা শহর-গ্রামের প্রতিটি মোড়ে সবজি বিক্রি করবে।

একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এর পাশাপাশি বিশ্বের নানান দেশে যুদ্ধ, হামলা ও নিষেধাজ্ঞার কারণে তেল-গ্যাসের মূল্যও বেড়েছে। মুদ্রামান কমিয়ে মূল্যস্ফীতি বাড়িয়ে পৃথিবীব্যাপী কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে এদেশেও। এ অবস্থায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে তা ন্যায্যমূল্যে বিক্রি করবে।

বিজ্ঞাপন

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রলীগঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়