বিজ্ঞাপন

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ১৪ দল

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ১৪ দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। 

বুধবার (১৫ নভেম্বর) রাতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বিবৃতিতে তিনি এ স্বাগত জানান। 

আমু বলেন, এই তফসিল ঘোষণা মধ্য দিয়ে এদেশের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

এর আগে, আওয়ামী লীগের পক্ষ থেকেও নির্বাচনের তফসিলকে স্বাগত জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ 

তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ খুব আনন্দের দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই।  

এমএসআই/কেএ