• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নৌকা প্রতীকে ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি, সিইসিকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩, ১৫:০৮
অ+
অ-
নৌকা প্রতীকে ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি, সিইসিকে চিঠি

নৌকা প্রতীকে ভোট করতে জোটগত নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে গণতন্ত্রী পার্টি।

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী সিইসিকে এ চিঠি দেন।

চিঠিতে জানানো হয়, জোটভুক্ত দলগুলো জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে কি প্রতীক ব্যবহার করবে, সে বিষয়ে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের কথা বলা হয়েছে। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর- ৮ ও নির্বাচনী প্রতীক- কবুতর, নিবন্ধনের তারিখ- ০৩ নভেম্বর ২০০৮; ঠিকানা: ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকা-১০০০। গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক।

আরও পড়ুন

সিইসিকে চিঠি দিয়ে যা জানাল জাপা
তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট
নিজ খরচে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ ইসির

বিজ্ঞাপন

বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪ দলীয় জোটভুক্ত গণতন্ত্রী পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নৌকা প্রতীক ব্যবহারের অনুমতি চেয়েছে দলটি।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনরাজনীতিবিদসংসদ নির্বাচনঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি