• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

মহাজোটের সঙ্গে নির্বাচন করবেন রওশন এরশাদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩, ১৬:২০
অ+
অ-
মহাজোটের সঙ্গে নির্বাচন করবেন রওশন এরশাদ 

নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) রওশন এরশাদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর চিঠি পাঠিয়ে এ তথ্য জানান।

সিইসি বরাবর চিঠি দিয়ে রওশন এরশাদ জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা হবে শুধুমাত্র নির্বাচনী জোট। নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।

আরও পড়ুন

সিইসিকে চিঠি দিয়ে যা জানাল জাপা
হাল ছাড়ছে না যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সংলাপ হবে তো?
রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জাপা চেয়ারম্যানের

বিজ্ঞাপন

এ নির্বচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এই  ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এসআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় পার্টিনির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’