• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

প্রথম দিনে আ.লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩, ১৭:৪০
অ+
অ-
প্রথম দিনে আ.লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণের মুক্তি
ইসিকে চিঠি : জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন স্থানীয় নেতারা

বিজ্ঞাপন

dhakapost

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।

দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগনির্বাচনসংসদ নির্বাচনরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ