• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

রাজধানীতে ভোটাধিকারের দাবিতে গানের মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৩, ১৭:১৩
অ+
অ-
রাজধানীতে ভোটাধিকারের দাবিতে গানের মিছিল

ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে গানের মিছিল করেছে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় এই গানের মিছিল করা হয়। মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন-পল্টন হয়ে নূর হোসেন চত্বরে শেষ হয়।

বক্তারা বলেন, আজকের দেশ একটি কারাগারে পরিণত হয়েছে। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাল-ডালের স্বাধীনতা চাই, আমরা রাস্তায় নিরাপদে হাঁটার স্বাধীনতা চাই, আমরা বাড়িতে পৌঁছানোর স্বাধীনতা চাই। আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই।

বক্তারা আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এই পুলিশ জনগণের পুলিশ নয় বরং এই পুলিশ সিন্ডিকেটের পুলিশ। এরা আমাদের ভোট দিতে বাধা প্রদান করে আবার এরাই ভোটের আগের রাতে ভোট প্রদান করে। আজকের গানের মিছিলে পুলিশি বাধার জন্য প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

গানের মিছিলে বিভিন্ন বিভিন্ন পর্যায়ের লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’