বিজ্ঞাপন

বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী, নিলেন মনোনয়ন ফরম

বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী, নিলেন মনোনয়ন ফরম

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নতুন এ রাজনৈতিক দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মনোনয়ন ফরম নেন তিনি। রাতে বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে। 

বিএনএম মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহজাহান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনএমে যোগদান করেন তারা। 

ডলি সায়ন্তনী সংবাদ মাধ্যমকে বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।

এমএসএ