• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩, ১২:২২
অ+
অ-
দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করব।

বিজ্ঞাপন

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কেননা এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি পেশার সবার কাছেই আমি দোয়া চাই।

একই আসনে জোটের সিদ্ধান্ত হলে আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে কী ভাবছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রার্থী হিসেবে দলের যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতি করছি। এমনিতেই সবার প্রতি আমার একটি দায়িত্ববোধ শ্রদ্ধাবোধ রয়েছে। সেজন্য আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন অগ্রগতি, মানুষের সমস্যা দূর করা এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ কাজ করব।  

বিজ্ঞাপন

বিপুল ভোটে এই আসনে নৌকা প্রতীককে ভোটাররা জয়ী করবেন এমন আশ্বাস ব্যক্ত করে তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ঢাকা-৮ আসনের ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’