• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩, ১৪:৪১
অ+
অ-
বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে

বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  

বিজ্ঞাপন

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার দোহারে ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুরুতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজ মনোনয়নপত্র জমা দেন সালমান এফ রহমান। 

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুয়েকটি দল ছাড়া বাকি সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে। 
সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাদের উদ্দেশে বলব যে, কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা নির্বাচনের ট্রেনে উঠবে না তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাই। যেসব রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাধুবাদ জানাই। যারা করেনি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। 

নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, এটাকে আমি  চাপ বলব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধানপরিপন্থি কোনো কাজ বর্তমান সরকার করছে না। তাই এসব অপশক্তি সরকারের কাছে মুখ্য নয়।

এই আওয়ামী লীগ নেতা বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

এমএসআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সালমান এফ রহমাননির্বাচনসংসদ নির্বাচনআওয়ামী লীগরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’