• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২
অ+
অ-
চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান (২৪)।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর খুলশী থানার দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি গাড়িতে মশাল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িটির চালক ও সহকারী দগ্ধ হন। তবে গাড়িটির আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত নিভিয়ে ফেলা হয়। 

বিজ্ঞাপন

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে গত ৩ ডিসেম্বর খুলশী থানার আহ্বায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিল করেন। গত ৩১ অক্টোবর নগরের দামপাড়ায় গরীবউল্লাহ শাহ বাস কাউন্টার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনাও হৃদয় ও তার সহযোগীরা ঘটিয়েছিলেন।

এমআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রদলচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪