• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বিএনপির মানববন্ধন

স্লোগানে স্লোগানে উত্তাল প্রেস ক্লাব-পল্টন এলাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪
অ+
অ-
স্লোগানে স্লোগানে উত্তাল প্রেস ক্লাব-পল্টন এলাকা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ ও পল্টন মোড়। মানববন্ধনে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সরেজমিনে দেখা যায়, মানববন্ধন উপলক্ষ্যে পল্টন থেকে প্রেস ক্লাব মোড় পর্যন্ত রয়েছে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে স্লোগান দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের দাবিই তাদের স্লোগানের মূল কথা।

মানববন্ধনে যোগ দিতে আসা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ইত্যাদি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা
গুপ্ত হত্যা-গণগ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
দেশে এখন ‘উত্তর কোরিয়ার মতো শাসন’ চলছে : রিজভী

dhakapost

মানববন্ধন উপলক্ষ্যে পল্টন মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ইতোমধ্যে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জলকামান ও এপিসিও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

কথা হয় মানববন্ধনে আসা বিএনপির রমনা থানার কর্মী সজয় ইসলাম সুমনের সঙ্গে। তিনি বলেন, সরকার বলছে দেশে বিএনপি নেই এটা ভুল। দেখা যাবে দেশের ৮০ ভাগ লোকই বিএনপি। দেশ থেকে যদি বিএনপি নিশ্চিহ্ন করতে হয়, তাহলে এই ৮০ ভাগ লোকই মেরে ফেলতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত আছেন।

এদিকে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে মানববন্ধন পালন করেছে ১২ দলীয় জোট।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে তারা। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এসব দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।

ওএফএ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমানববন্ধন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার