• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
আ.লীগ-জাপা ফের বৈঠক

দু-একদিনের মধ্যে জাতিকে একটি পরিচ্ছন্ন ধারণা দিতে পারব : নাছিম 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৩
অ+
অ-
দু-একদিনের মধ্যে জাতিকে একটি পরিচ্ছন্ন ধারণা দিতে পারব : নাছিম 

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের ফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বনানীর একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অন্যদিকে জাতীয় পার্টির পক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) ও আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

আলোচনার বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গণতান্ত্রিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। সারা দেশে যেভাবে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত কীভাবে রাখা যায় এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন কীভাবে করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো এগিয়ে না এলে তা সম্ভব নয়। এই আলোচনা চলমান থাকবে। আগামীকাল ও পরশু আবার আলোচনা হতে পারে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী-রওশনের বৈঠকের সঙ্গে জাপার সম্পর্ক নেই, বললেন চুন্নু
জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ
প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে : কাদের

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচনকে অর্থবহ করার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে। নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক হয় সেই বিষয়টিও আলোচনা গুরুত্ব পেয়েছে। নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক করার জন্য এই ব্যাপারে উভয় দলই ঐকমত্য পোষণ করে।

তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আগামী দু-এক দিনের ভেতর সমস্ত বিষয়গুলো আমরা যৌথভাবে সংবাদ সম্মেলন করে জানাবো। আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে, এই আলোচনা ভবিষ্যতেও হবে। আমরা মনে করি, রাজনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো প্রকাশ্যে আসা উচিত। আমরা আশা করছি, দুই এক দিনের মধ্যে জাতিকে আমরা একটি পরিচ্ছন্ন ধারণা দিতে পারব। সেটা যৌথভাবেই প্রকাশ করা হতে পারে।  

আসন সমঝোতার প্রসঙ্গে জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম বলেন, এটা নিয়ে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। একটা পজিটিভ দিকে আগাচ্ছে। সামগ্রিক বিষয়গুলো একটি ভালো দিকে আলোচনা হচ্ছে। একমত হয়ে আমরা সামনে আগাচ্ছি।

বিজ্ঞাপন

এমএসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগজাতীয় পার্টিনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ