• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বিএনপির বিজয় শোভাযাত্রা

কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯
অ+
অ-
কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ

বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি। এ উদ্দেশে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ কারণে কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কারণে দুপুর থেকে কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
ফলাফল কাগজে কলমে লেখা আছে, ৭ তারিখে শুধু ঘোষণা : মঈন খান
একতরফা নির্বাচন বয়কট করতে দেশবাসীর প্রতি বিএনপির আহ্বান

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৮ দিন পর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

এসএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবিজয় দিবসঢাকা সিটিরাজধানীর খবররাজনীতিবিদযানজটঢাকা ট্রাফিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু