• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দেশের মানুষ নির্বাচন ও ভোটের পক্ষে : মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬
অ+
অ-
দেশের মানুষ নির্বাচন ও ভোটের পক্ষে : মোহাম্মদ এ আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত কড়াইল আদর্শনগর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (১৮ডিসেম্বর) বিকেল থেকে প্রচারণা শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে। কোনো চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব। একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তিকে মোকাবিলা করার জন্য আবারও স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এমএসআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনআওয়ামী লীগমোহাম্মদ এ আরাফাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী