• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নব্য রাজাকারের ভূমিকায় পররাষ্ট্র মন্ত্রণালয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫
অ+
অ-
নব্য রাজাকারের ভূমিকায় পররাষ্ট্র মন্ত্রণালয় : রিজভী

পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সহযোগী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ‌ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় এ গণসংযোগ চালানো হয়।

রিজভী আহমেদ বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে— ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে।’

আরও পড়ুন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন সুপরিকল্পিত নাশকতা : রিজভী
দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে ইসি : রিজভী
‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করছে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ংকর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। 

বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী এখনো ঘর-বাড়ি ছাড়া বলে উল্লেখ করে রিজভী বলেন, কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। 

দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে। 

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার তীব্র নিন্দা জানান।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলাায়মানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচনসংসদ নির্বাচনপররাষ্ট্র মন্ত্রণালয়অসহযোগ আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু