• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
অসহযোগ আন্দোলন প্রসঙ্গে কাদের

বিএনপির আমও যাবে ছালাও যাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০০
অ+
অ-
বিএনপির আমও যাবে ছালাও যাবে

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করতে গিয়ে বিএনপির আমও যাবে ছালাও যাবে। তারা বলছে অসহযোগ আন্দোলন করবে, কিন্তু তাদের মনে রাখতে হবে— ট্যাক্স না দিলে জেলে যেতে হবে, বিল না দিলে শাস্তি হবে, বিদ্যুৎ বিল না দিলে লাইন কাটা যাবে, পানির বিল না দিলে পানি বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অসহযোগ আন্দোলন করবেন? ব্যাংকের সঙ্গে লেনদেন করতে দলের লোকদের নিষেধ করছেন? আপনাদের অনেকেই অনেক আগে আঙ্গুল ফুলে অনেকেই তো কলা গাছ হয়ে গেছে। এদের অনেকেরই ব্যাংকের সঙ্গে নিয়মিত লেনদেন আছে। তারা তারেক রহমানের ডাক শুনতে আন্দোলনে গেলে তাদের নিজেদেরই সব যাবে। সুতরাং তারেকের ডাকে তারা সাড়া দেবে, এটা মনে করার কোনো কারণ নেই।

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থী দলের হলেও ‌‘প্রতিদ্বন্দ্বী’ ভাবতে হবে : কাদের
বিএনপি লাল কার্ড খেয়ে এখন মাঠের বাইরে : ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আবারও বলি, বিদেশে বসে রিমোট কন্ট্রোলিংয়ে এই যে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, নিজেও সেখানে সশরীরে উপস্থিত নেই। সাহস থাকলে দেশে আসবেন। আপনাদের মোকাবিলা হবে রাজপথে। আন্দোলন করুন।

কাদের বলেন, আপনারা রিজভীকে আন্দোলনে ছেড়ে দিয়েছেন, আজকে শুনলাম তিনি কুয়াশার মধ্যে পেছনে ১০ থেকে ১২ জন নিয়ে মিছিল করছে। নিজস্ব উপায়ে ভিডিও করছে, এরপর সেগুলো টেলিভিশনে পাঠায়, ফেসবুকে প্রচার করে। এটা কি কোনো আন্দোলন? তারেক রহমান, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিলে খোমেনি স্টাইলে আন্দোলন হয়ে যাবে এটা ভাবার সুযোগ নেই।

টিআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওবায়দুল কাদেরআওয়ামী লীগবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ