• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি বিদ্যুৎ-গ্যাস বিল না দিলে লাইন কেটে গৃহবন্দি করা হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ২১:১২
অ+
অ-
বিএনপি বিদ্যুৎ-গ্যাস বিল না দিলে লাইন কেটে গৃহবন্দি করা হবে

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির অসহযোগ কর্মসূচির আহ্বান নির্বাচন বানচাল করার পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির বিল না দেয়, তাহলে এসবের লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দি করে রাখা হবে।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) নগরের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে সরকার পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। এ দলটি ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। এছাড়া জামায়াত নামক দলটি যুদ্ধাপরাধীদের একটা আস্তানা। এ ধরনের সন্ত্রাসী দলের আস্তানা গুড়িয়ে দিতে না পারলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব নিরাপদ থাকবে না।

dhakapost

তিনি আরও বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার অর্থই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এগিয়ে যাওয়া। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে। সুখ ও সমৃদ্ধি সুপ্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভোটে থাকলেও মাঠে নেই ৮ প্রার্থী, ফাঁকা মাঠে খেলবেন সাবের হোসেন
রাজনীতির মাঠে নতুন হলেও সাকিব অসহায় বা দুর্বল নন
শাহজাহান ওমরের নির্বাচনী সভায় থাকতে বাধ্য করা হয় শিক্ষকদের

নওফেল বলেন, আমি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো বাস্তবায়নে নিবেদিত হব। নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে প্রয়াস অব্যাহত রাখব। 

২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং আবু তৈয়ব সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, উপ-দপ্তর সম্পাদক জহুর লাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। 

বিজ্ঞাপন

এদিন ১৭ পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম-৯ আসনের খাজা হোটেল আহমদুর রহমান সড়ক হয়ে বিভিন্ন অলিতেগলিতে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শহীদুল আলম ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদ। 

এমআর/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদবিএনপিশিক্ষা উপমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’