• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নানকের গণসংযোগে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৯
অ+
অ-
নানকের গণসংযোগে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে৷ বহিষ্কৃত ওই নেতার নাম মো. সাজ্জাদ। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

রোববার রাতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল ও সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিকের যৌথ স্বাক্ষরে পদ হারান সাজ্জাদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাদকে (সহ-সভাপতি) মোহাম্মদপুর থানা ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। 

জানা গেছে, গতকাল রোববার মোহাম্মদপুর টাউন হল এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগেরই আরেক অংশের ওপর হামলা করেন সাজ্জাদ অনুসারীরা। এতে চারজন আহত হন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক বলেন, সাজ্জাদ সংগঠনের শৃঙ্খলাবিরোধী বেশ কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসে। আমরা সেগুলো তদন্ত করে সত্যতা পাই। ফলে তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠনের না।

সাজ্জাদ মোহাম্মদপুর কাটাসুর এলাকার কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। তার নেতৃত্বে ছিনতাই, হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়মিত হয়ে থাকে। সম্প্রতি একটি গণ ছিনতাইয়ের ঘটনাতেও নাম আসে সদ্য সাবেক এই ছাত্রলীগ নেতার। 

এমএসআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগছাত্রলীগজাহাঙ্গীর কবির নানক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পিবিআই

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাচট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পিবিআই