• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬
অ+
অ-
ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে : এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, নির্বাচনী নাটক মঞ্চস্থ করার জন্য সরকার এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার শুরু করেছে। বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জনে প্রচারপত্র বিলির আগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওহাব মিনার বলেন, আমরা এই সাজানো নাটককে প্রত্যাখ্যান করেছি। জনগণকেও বলব, আপনারাও এই প্রতারণার নির্বাচনকে বর্জন করুন। এবি পার্টি প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে আসছে। 

আরেক যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার যে প্রহসনের নির্বাচন আয়োজন করেছে তাতে দেশের নব্বই ভাগ মানুষের সমর্থন নেই। 

বিজ্ঞাপন

এসময় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানও বক্তব্য রাখেন।

পরে এবি পার্টির পক্ষ থেকে রাজধানীর বিজয়নগর, কাকরাইল, পল্টন, সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি শুরু হয়।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদঢাকা সিটিএবি পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’