• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ঢাবি ছাত্রদল সভাপতি সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭
অ+
অ-
ঢাবি ছাত্রদল সভাপতি সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ফকির। 

তিনি জানান, ডিবির একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল বাসা ঘেরাও করে ঢাবি ছাত্রদলের সভাপতি সোহেলকে তুলে নিয়ে গেছে। এ সময় তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছে।

আরও পড়ুন

৫ মাসে বিএনপির ২৬ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার

বিজ্ঞাপন

এদিকে, গত পাঁচ মাসে সারা দেশে বিএনপির ২৬ হাজারের বেশি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে দলের ২৬ হাজার ৪৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মামলা হয়েছে এক হাজার ৮৪টির বেশি। এই সব মামলায় আসামি করা হয়েছে ৯৭ হাজার ৩৪৬ জন নেতাকর্মীকে। আর এই পাঁচ মাসে একজন সাংবাদিকসহ দলের ২৬ জন নেতাকর্মী বিভিন্ন হামলা ও কারাগারে মারা গেছেন। ৮১টি মামলায় নয় জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় এক হাজার ২৬৫ জনের বেশি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এএইচআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রদলরাজনীতিবিদঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার