• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দ্বাদশ সংসদ কোনো গুরুত্ব বহন করে না : মঈন খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫১
অ+
অ-
দ্বাদশ সংসদ কোনো গুরুত্ব বহন করে না : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, যেদিন মনোনয়ন দাখিল হয়েছে সেদিনই তো নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ সংসদ কোনো গুরুত্ব বহন করে না।

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে; কারণ এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয় না। আওয়ামী লী‌গের উদ্দেশ্য; কিভাবে দিনের ভোট রাতে করবে অথবা ভুয়া সাজানো একটি নির্বাচন করবে। এছাড়া সেই নির্বাচনের মাধ্যমে ভুয়া একটি ফলাফল তৈরি করে তাদের ইচ্ছামতো একটি সরকার গঠন করবে। 

আরও পড়ুন

সার্বজনীন ভোটাধিকার নির্বাসিত : সুব্রত চৌধুরী
হাইকোর্টে মির্জা ফখরুলের আবেদনে জামিন শুনানি পেছাল

বিজ্ঞাপন

মঈন খান বলেন, একদলীয় বাকশাল সরকার গঠন করবে সেই উদ্দেশ্যই তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে। ইতোমধ্যেই প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচন নয়।

বিএনপির এই নেতা ব‌লেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ক্ষমতার মাধ্যমে মেঘা দুর্নীতি করে অবৈধ সংসদ গঠন করবে। বিগত ১৫ বছরে এই সরকার ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের উন্নীত করেছে। এই দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ওপর। এই টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। বাংলাদেশের মানুষ আজ থেকে ৫২ বছর আগে মুক্তিযুদ্ধ করে এই দেশে স্বাধীন করেছিল। আমরা বলেছিলাম একটি স্বাধীন দেশ চাই যে দেশে থাকবে গণতন্ত্র গরিব মানুষের স্বাধীনতা। পাকিস্তানের বাইশটি পরিবার সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল আজ এই আওয়ামী সরকার তাই করছে। সেই ২২ পরিবারের পরিবর্তে তাদের আত্মীয়-স্বজন মিলে ২২০টি পরিবার তৈরি করেছে।

তি‌নি ব‌লেন, আমরা বিগত এক বছর যাবত প্রতিবাদ করেছি। শুধু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনার জন্য। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনতে। এই সরকার দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে। এই সরকারকে বুঝতে হবে ২০২৪ সাল কিন্তু ২০১৪ সাল নয়। এই ভুয়া নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করে নিবে এ চিন্তা করার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আবুল বাশার আকন, জামাল উদ্দিন খান মিলন, যুগ্ম সম্পাদক ফেরদাউস পাটোয়ারী, কৃষিবিদ মিজানুর রহমান লিটু প্রমুখ।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার