• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭
অ+
অ-
শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন : রিজভী

সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আর জনগণ নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বার বার কর্তৃত্ববাদী এ দুঃশাসন তারা আর মানবে না। তার বিরুদ্ধে সবাই আজ রুখে দাঁড়ান।

আরও পড়ুন

অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নতুন লড়াই চলবে : গণতন্ত্র মঞ্চ
বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু