• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮
অ+
অ-
খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ 

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরতে পারেন ।  

বিজ্ঞাপন

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসায় আনার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত থাকবে।

গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন— বিকেলের দিকে ম্যাডামকে বাসায় আনা হতে পারে। 

বিজ্ঞাপন

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।  

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়াবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু