‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে যেন এ সরকার থাকতে না পারে। বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে তারা। আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিরত নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।
এমএসআই/এসএম