• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বাংলাদেশ সরকারের অভিযোগে মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ০৪:১০
অ+
অ-
বাংলাদেশ সরকারের অভিযোগে মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা কাইয়ুম

বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমকে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় তাকে আটক করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) তাকে কোর্টে তোলা হবে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন এ বিএনপি নেতা। অভিবাসন আইনের আওতায় তাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) মালয়েশিয়া বিএনপির সভাপতি বদরুল রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ সরকারের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় এম এ কাইয়ুমকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। তার বিরুদ্ধে স্থানীয় কোনও অভিযোগ নেই। স্থানীয় কোনও কারণেও তাকে আটক করা হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কি অভিযোগ করেছে আমরা এখনও জানি না। সোমবার তাকে কোর্টে তোলা হলে জানতে পারবো, বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কী অভিযোগ এনেছে। আশা করছি, তিনি সোমবার ছাড়া পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপির তালাভাঙা নাটক
নিজেদের পাতা ফাঁদে বিএনপি, মিথ্যাচার চলছেই
১৫৬ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে হত্যার শিকার হয় ইতালির নাগরিক সিজার তাবেলা। এই হত্যা মামলার আসামি বিএনপির নেতা কাইয়ুম। ওই বছর থেকে মালয়েশিয়া বসবাস করে আসছে তিনি।

কুয়ালালামপুরে থাকা এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরেন কাইয়ুম। এ সময় পুলিশ এসে তাকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যায়। এরপর আর তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। তবে থানায় গিয়ে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে এসেছি।

বিজ্ঞাপন

কাইয়ুমের স্বজনেরা জানিয়েছেন, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় তিনি ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী।

এএইচআর/এমজে/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু