• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া, ভর্তির সিদ্ধান্ত রাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২
অ+
অ-
হাসপাতালে খালেদা জিয়া, ভর্তির সিদ্ধান্ত রাতে

স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে তাকে বহন করা গাড়িবহর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছায়। 

বিজ্ঞাপন

তবে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন না কি রাতে বাসায় ফিরে আসবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম তো মাত্র হাসপাতালে এলেন। এখন তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তিনি হাসপাতালে ভর্তি হবেন না কি বাসায় ফিরে যাবেন সেই সিদ্ধান্ত হবে রাতে।

আরও পড়ুন

বিএনপি এখন কী করবে?
খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার : রিজভী

বিজ্ঞাপন

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সেই অনুযায়ী ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হলো।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়াবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান