• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জনগণের সঙ্গে প্রতারণা করে আ.লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে চায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১
অ+
অ-
জনগণের সঙ্গে প্রতারণা করে আ.লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে চায়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বাংলাদেশে এক ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে। জনগণের সঙ্গে প্রতারণা করে এই আওয়ামী সরকার সারাজীবন রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত রাখতে চায়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি উত্তর থানার উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি উত্তর থানা আমির মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। দেশে আজ বাকস্বাধীনতা নেই, ভোট ও ভাতের অধিকার নেই। সামাজিক ব্যাধির মতো অশ্লীলতায় চারিদিকে ছেয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় ইসলামের পরিবর্তে পৌত্তলিকতা শিক্ষা দেওয়া হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। 

বিজ্ঞাপন

তিনি দেশের মানুষের মুক্তির জন্য ইসলামের সু-মহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর রুকনদের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবী মুমিনের জন্য আরাম-আয়েশের স্থান নয়, মূলত এটা একটা পরীক্ষা কেন্দ্র। আমরা ছিলাম জান্নাতে, আমাদের রব আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। এ জন্য একজন ইমানদার হিসেবে আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ইকামাতে দ্বিনের কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই আমরা শেষ বিচারের দিনে জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করতে পারব। ইমানদারেরা দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতে পারে না। যে হৃদয়ে আল্লাহর ভয় আছে সেখানে দুনিয়ার কোন ভয় থাকতে পারেনা। এজন্য পৃথিবীর সকল রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বিনকে বিজয়ী করার প্রচেষ্টা চালাতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, পবিত্র কুরআনে জাহান্নামের খবর আগে উল্লেখ করে মানুষদেরকে বারবার সতর্ক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান-মালকে আমাদের কাছে আমানত হিসেবে প্রদান করেছেন, ফলে দ্বীন ইসলামকে বিজয়ী করতে আমাদেরকে জান-মাল দিয়ে প্রচেষ্টা চালাতে হবে।

বিজ্ঞাপন

জেইউ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত